TATA গোষ্ঠীকে ধ্বংস করার অপপ্রয়াস চলছে : তোপ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
দেশের অন্যতম সেরা টাটা শিল্প গোষ্ঠীকে ধ্বংস করার অপরাধমূলক অপপ্রয়াস চলছে বলে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী আজ অভিযোগ করেন। সমাজ মাধ্যমে এই নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করে তিনি বলেন, এই নিয়ে কোন শিল্পপতি একটি কথাও বলছেন না!
কেন্দ্রের মোদি সরকার কে নিশানা করে শিল্পপতিদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন, কতদিন তাঁরা এই ভাবে নীরব থাকবেন? যতদিন তাঁদের ওপর না দখল আসে?
দেশের শিল্প, বাণিজ্য মোদি, শাহর খেলার জিনিস না বলে রাহুল গান্ধী তীব্র ধিক্কার জানান। শিল্পপতি দের উদ্দেশ্যে বলেন,তাঁদের সাহস না থাকতে পারে, কিন্তু তাঁরা এই অপরাধ নিয়ে নীরব থাকবেন না, এই ধরনের অপরাধের সুবিচার তাঁরাই দেবেন।
সূত্রের খবর, সংস্থায় চন্দ্রশেখরনের আগামী ২০২৭ সাল অবধি পুনর্নিয়োগ নিয়ে গোষ্ঠীর অর্ন্তবিরোধ জমে উঠেছে। সোমবার ২৬ অক্টোবর নোয়েল টাটা এই নিয়ে টাটা সনস-এর সচিব সুপ্রকাশ মুখার্জিকে চ্যালেঞ্জ করে চিঠি দিয়েছেন। যা নিয়ে সংস্থার অন্দরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
দেশের শিল্প মানচিত্রে টাটা গোষ্ঠীর উজ্জ্বল ভাবমূর্তি কে বিনষ্ট করার চেষ্টা চলছে বলে বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
এর নেপথ্যে মোদি, শাহ আছেন বলে কংগ্রেস মনে করে। তাঁরা আদানি, আম্বানিকেই গুরুত্ব দিয়ে আরও তুলতে চায় বলে অভিজ্ঞ মহল মনে করেন।
রাহুল গান্ধী প্রকাশ্যেই এর বিরোধিতা করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*