রোজদিন ডেস্ক :
সিপিএম নেতাজিকে তোজোর কুকুর বলত, ওদের কার্যালয়ে জাতীয় পতাকা দীর্ঘদিন ধরে উলটো করে ঝুলত। ওরা ধর্ম মানে না, বিবেকানন্দের ছবি, বই কিছু রাখে না। ওদের সঙ্গে জামাত, মাওবাদী দের সম্পর্ক আছে।
আজ নবান্নে সিপিএমের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে এই সব বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র নিজেই বলেছেন, তিনি ধর্ম মানেন না, পৈতে পরেন না!
সেই সিপিএনের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এখন সুসম্পর্ক বলে তিনি তীব্র কটাক্ষ করেন। এখন আন্টি (প্রাক্তন মুখ্যমন্ত্রী), এম এ বেবি ভাল সম্পর্ক।
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনও সিপিএমের সৃষ্টি, টিএমসি আমলে বাড়বাড়ন্ত হয়েছে। ইউনেস্কোর নাম করে পুজো পরিক্রমায় দুর্নীতি করে একাই ইন্দ্রনীল সেন টাকা খায়নি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছেও ৩০ লক্ষ টাকা গেছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে যারা জড়িত, কেউ ছাড় পাবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

Be the first to comment