Siliguri : প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিপিএমকে তুলোধুনো মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :

সব হেরোরা দিল্লিতে এক হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিরোধীদের তীব্র কটাক্ষ করেন। আরশোলা, ছারপোকা, জামাতি তৃণমূল আর নাস্তিক কমিউনিস্টদের থেকে দূরে থাকতে বলেন। রাজ্যে রাষ্ট্রবাদী সরকার হয়েছে, এই ধরনের মানুষজন বাইরে থেকে এখানে ফিরছেন বলেও দাবি করেন তিনি।

আজ শিলিগুড়িতে ঝটিকা সফরে যান মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় প্রশাসনের বিভিন্ন কাজের পর বিকেলে দলের, “গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও” কর্মসূচিতে যোগ দিয়ে মিছিল করেন। তাঁর সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শঙ্কর ঘোষ, নিশীথ প্রামাণিক, দীপক বর্মণ, রাজু বিস্তা, জয়ন্ত রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই মিছিলে অংশ নেন। রাস্তার দুপাশে উৎসাহী মানুষের জমায়েত ছিল চোখে পড়ার মত।

মিছিলের পর এক সমাবেশে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁর ভাইপো অভিষেক ব্যানার্জি কেও আক্রমণ করেন। বলেন, “ভাইপোর কি হয়, সময় হলে দেখতে পাবেন! ”

গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ করে ফোর জি-র সঙ্গে তুলনা করেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে টু জি বলেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুমুল প্রশংসা করে বলেন, ওঁর কোন “জি” নেই,

উনি সম্পুর্ন নিজের যোগ্যতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সারা বিশ্ব ওঁকে নেতা বলে মেনেছে বলে আপ্লুত কন্ঠে জানান।

বিজেপি নরেন্দ্র মোদি, যতদিন আছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁর ভাইপো ভোটে জিততে পারবেন না বলে দৃঢভাবে জানান

রাজ্যে তাঁরা ক্ষমতায় আসার পর কি কি কাজ হয়েছে তার ফিরিস্তি দেন মুখ্যমন্ত্রী। মেডিকেল কলেজ সহ উত্তরবঙ্গে আর কি কি হবে তাও জানান।

চলতি মাসে তিনি আরও দুবার উত্তরবঙ্গে আসবেন বলে জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*