১০টা

Spread the love
  1. আগামী সপ্তাহেই জানা যাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক-এর নতুন সূচি। জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন।
  2. জাল নোট উদ্ধারের ঘটনায় তল্লাশিতে NIA। বুধবার পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এ দিন এই অভিযান চালানো হয় মালদা জেলাতেও।
  3. সুমিত রায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে সরিষায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা বলে দাবি পুলিশের। ওই দলীয় কার্যালয়টি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বলে জানা গিয়েছে।
  4. আবাস যোজনার বাড়ির টাকা নিয়ে বিবাদের জেরে শাশুড়িকে খুনের অভিযোগ উঠল পুত্রবধূর বিরুদ্ধে। হাওড়ার জয়পুর থানার উত্তর ভাটোরায় ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  5. কালীপুজো ও দীপাবলিতে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে শিয়ালদহ ডিভিশনে ছ’জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামী ৮, ৯ ও ১০ নভেম্বর রাত থেকে পরের দিনের ভোর পর্যন্ত এই বিশেষ ট্রেনগুলি চলবে।
  6. তিন দিনের অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরল উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্থলবন্দর। শ্রমিকদের কাজের ভাগাভাগি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের মধ্যে কাজের অনুপাত নিয়ে বিবাদের জেরে গত ১ নভেম্বর থেকে বন্ধ হয়ে গিয়েছিল বন্দরের লোডিং ও আনলোডিংয়ের কাজ।
  7. খড়্গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা। টাটা থেকে হাওড়াগামী জন শতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর ব্যাগ থেকে ওই টাকা উদ্ধার করেছে রেল পুলিশ।
  8. গ্রেপ্তার মহাদেব বেটিং অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা রবি উৎপল। ওমান থেকে সৌরভ চন্দ্রকরের প্রত্যর্পণের কয়েক দিন পরে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে রবি উৎপলকে।
  9. মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের বিজেপি কর্মী সুজিত মণ্ডল খুনের অন্যতম অভিযুক্ত সামাউল হক এনকাউন্টারের মামলার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে জঙ্গিপুর পুলিশ জেলা।
  10. রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের বিকৃত ভিডিয়ো শেয়ার করার অভিযোগ উঠল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী প্রশান্ত ভূষণের বিরুদ্ধে। এই নিয়ে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*