রোজদিন ডেস্ক :
রাজ্য সরকারি কর্মীদের জন্য দেওয়ালির আগে সুখবর! আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাঁদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাতে জানান। নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, এই খাতে ১২ হাজার কোটি টাকা বকেয়া ছিল। আগের সরকার ও বর্তমান সরকার এর মধ্যে ৮ হাজার কোটি টাকা মিটিয়েছে। বাকি ৪ হাজার কোটি টাকা আগামী ৩০ নভেম্বরের মধ্যে মিটিয়ে দেওয়া হবে।
রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে শীর্ষ আদালতের নির্দেশে গঠিত মালহোত্রা কমিটির সুপারিশ তাঁরা মানবেন বলে মুখ্যমন্ত্রী জানান। প্রসঙ্গত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে এই কমিটি হয়েছে।
ডিসেম্বরে এই কমিটি রিপোর্ট দেবে বলে মুখ্যমন্ত্রী জানান।
অন্য সূত্রে প্রকাশ, ১৪ ডিসেম্বর এই কমিটির বৈঠক হওয়ার কথা।

Be the first to comment