রোজদিন ডেস্ক: তৃণমূল আর চোর সমার্থক! ওদের বড়টা ডাকাত, ছোটটা চোর বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তোপ দাগেন।
এইদিন দক্ষিণ ২৪ পরগণায় সরিষায় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। রাতে নবান্নে মুখ্যমন্ত্রী প্রাক্তন শাসক দল ও তার নেতৃত্বের বিরুদ্ধে বিষোদগার করে বলেন, এই টাকা তো ওদের কাছে নস্যি! এই রকম কত টাকা ওদের আছে! এরা কারা সবাই জানে! এত টাকা তুলেছে, কোথায় কি রেখেছে তা মনে নেই! এই রকম তো ওদের দিনে রোজগার ছিল, বা ওদের যিনি মাথা, কিংপিন, তাঁর এক ঘন্টার রোজকার বলা যেতে পারে।
নাম না করে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁর সাংসদ ভাইপো কে নিশানা করেন বলে অভিজ্ঞ মহল মনে করেন। প্রাক্তন সরকারের আমলে শাসক দলের আকাশ ছোঁয়া দুর্নীতি হয়েছিল,যেখানে হাত দেওয়া যাচ্ছে সেখানেই দুর্নীতি বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন,তিনি তো শুধু বীরভূমের কথা বলতেন। রাজ্যে আগে সরকারি রাজস্ব ও লুট হয়েছে। এই আমলে রাজস্ব আদায় বেড়েছে। ওরা ( প্রাক্তন শাসকের নেতৃত্ব! ) দেশের বাইরেও টাকা পাঠিয়েছে। এখানেও বেশ কিছু সংস্থায় ওদের টাকা খাটছে বলে খবর আছে তাঁদের কাছে। পুলিশ কাজ করছে। সূত্রের খবর, তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির গ্রেফতার হওয়া আপ্ত সহায়ক সুমিত রায় কে জেরা করে এই বিপুল টাকার হদিশ মেলে।১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা এইদিন মিলেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। কোথা থেকে, কি ভাবে এই টাকা এলো তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা তুঙ্গে উঠেছে।
সাংবাদিক দের প্রশ্নে মুখ্যমন্ত্রী জানান, এই সব কিছুর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। তা হচ্ছেও। না হলে আর সাজাহান, জাহাঙ্গীর জেলে আছে কি করে? ওরা জোর করে যেসব জমির দখল নিয়েছে, তাঁরা তা উদ্ধার করে গরিব মানুষকে বিলিয়ে দেবেন বলে মুখ্যমন্ত্রী জানান।

Be the first to comment