দশে দশ

Spread the love
  1. শুক্রবার ধনতেরসের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী লেখেন, ‘ধনতেরাসের এই শুভ মুহূর্তে সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভগবানের দিব্য কৃপায় সকলের জীবনকে সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে চিরকাল ভরে উঠুক।’
  2. শিল্প বিনিয়োগের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি বেদান্ত গোষ্ঠীর প্রতিনিধিরা নবান্নে তাঁর সঙ্গে দেখা করেছেন। কাটমানি ও তোলাবাজিমুক্ত পরিবেশ পেয়ে জে কে নগরের জমিতে প্রায় ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ওই শিল্পগোষ্ঠী। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে এলাকায় প্রায় ১০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলেও আশাপ্রকাশ করেন তিনি।
  3. বুধবার বিজ্ঞপ্তি জারি করে তাঁকে দু’বছরের জন্য স্বাস্থ্য দপ্তরের উপদেষ্টা পদে নিয়োগ করেছে রাজ্য। একই পদে উপদেষ্টা হয়েছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অরূপকুমার মাজি। লক্ষ্য, অরুণ–অরূপের যৌথ উদ্যোগে শিশু ও মাতৃস্বাস্থ্যে উন্নতি ঘটানো।
  4. এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি-তে নিয়োগের ফলাফল প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুয়ায়ী, মোট ৩৮ হাজার জনকে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে।
  5.  জাতীয় নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ কাজের বণ্টনে ফের নতুন নির্দেশ। কমিশনের ডিরেক্টর জেনারেল সীমা খান্নার অধীনে থাকা বিভাগগুলির ফাইল এবার সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার পবন কুমার শর্মার মাধ্যমে পাঠাতে হবে।
  6. হাতির সামনে পড়ে মর্মান্তিক পরিণতি। বাইকে বাড়ি ফেরার পথে হাতির হামলায় মৃত্যু হলো ৬৭ বছর বয়সি এক ব্যক্তির। বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার বেলিয়াতোড়ের বেলুট এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বরেন তুং।
  7. আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২২ ডিগ্রি। দিনের তুলনায় রাত ও ভোরের দিকে আবহাওয়া কিছুটা মনোরম থাকবে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
  8. শনিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে IMD। অর্থাৎ, বৃষ্টির সম্ভাবনা কম। কোথাও ভারী বৃষ্টির সতর্কতাও নেই।
  9. বুধবার রাতে রঘুনাথগঞ্জ থানার পুলিশের অভিযানে পিরোজপুর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম বাবু শেখ (৪৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি বাড়ি ভাট পাড়া থানা চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের বাসিন্দা।
  10. মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অভিযুক্তদের লক্ষ্য করে পরপর শূন্যে ও মাটিতে গুলি চালালো অসমের ছাগলিয়া ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে অসম – বাংলা সীমান্তের ছাগলিয়া এলাকায় চারজনের একটি দল ইয়াবা ট্যাবলেট ও ব্রাউন সুগারের হাত বদল হচ্ছিল। সেই সময়েই হানা দেয় পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*