রোজদিন ডেস্ক :
তাঁর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ (!) নিয়ে দীর্ঘদিন স্ত্রী ও তাঁর আত্মীয়দের ওপর বিরক্ত তিনি। এবার স্ত্রী সুনীতা ও তাঁর আত্মীয়দের হত্যা করেন পেশায় ক্যাব চালক ইন্দুশেখর (৫৩)। বেঙ্গালুরুর এই হাড় হিম করা ঘটনায় শিউরে উঠেছে সারা দেশ। চিহ্ন ও প্রমাণ মুছতে ঘর পরিস্কার ও করেন। এরপর নিজের গাড়িতে করে মৃতদেহগুলি বিভিন্ন জায়গায় ফেলে আসেন তিনি। এক সাত বছরের শিশু সহ সাত জনকে নিষ্ঠুর ভাবে ঠান্ডা মাথায় হত্যার দায়ে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। নন্দী পাহাড় সংলগ্ন এলাকায় তাঁর শ্যালকের শিশুপুত্রর দেহ উদ্ধার হয়েছে। বাকি ছয় জনের দেহ উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সুত্রের খবর, প্রথমে বাড়িতে স্ত্রী সুনীতাকে শিল নোড়া দিয়ে হত্যা করেন ইন্দুশেখর। এরপর বাড়িতে ডেকে একে একে শাশুড়ি, দুই শ্যালক ও তাঁদের স্ত্রী ও এক শিশু সন্তানকে হত্যা করেন।
এই নির্মম হত্যার নেপথ্যে শুধুই পারিবারিক রোষ না অন্য কিছু পুলিশ তা তদন্ত করছে।

Be the first to comment