- শুক্রবার নদিয়ার আড়ংঘাটায় কালীপুজোর উদ্বোধনে গিয়ে সেই সব মঠ-মন্দির সংস্কারে হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তীর্থক্ষেত্র সার্কিট প্রকল্পের আওতায় এই কাজ হবে বলে জানিয়েছেন তিনি।
- শুক্রবার ‘সেমিকন ২.০’ ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল চালু করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পাশাপাশি, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিমের (ECMS) আওতায় আরও ১২টি সংস্থার আবেদন অনুমোদন করেছে কেন্দ্র। এই প্রকল্পগুলিতে মোট ৭,৫০৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রয়েছে। এর ফলে সরাসরি ৭,১২৭ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
- সিঙ্গুর আন্দোলন নিয়ে মদন মিত্র বলেন, “একটা বড় ঐতিহাসিক ভুলের জন্য পশ্চিমবঙ্গকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। এটা ভুল হয়েছে। করতে দেওয়া উচিত ছিল। তৃণমূল কংগ্রেসের ভুল ছিল। ভুল কে যে ভুল বলে স্বীকার করে সেই তো প্রকৃত রাজনৈতিক চরিত্র।”
- কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরসভার নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চের।
- শুক্রবার কেরল কংগ্রেসের পদাধিকারীদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করল দেশের শীর্ষ আদালত। বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এদিন মামলাটির শুনানি হয়। শুনানিতে বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, সংবিধানই দেশের সর্বোচ্চ আইন। কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রাজনৈতিক সংগঠন সংবিধানের ঊর্ধ্বে নয়।
- পাঞ্জাবের অমৃতসর থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা হওয়া কর্মভূমি এক্সপ্রেসে লেগে যায় আগুন। দাউদাউ করে জ্বলছে ট্রেনের একাধিক কামরা। শুক্রবার দুপুরে পাঞ্জাবের পাতিয়ালার কাছে ঘটেছে এই ঘটনা।
- রক্ষাকবচ পেলেন না দিলীপ মণ্ডল। মামলাটি খারিজ করল কলকাতা হাইকোর্ট। ডায়মন্ড হারবারের বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে ৪ মে ২০২৬ নির্বাচনের ফল ঘোষণার পর ৩৭টি অভিযোগ দায়ের হয়েছে। তাঁর দাবি ছিল তার বিরুদ্ধে অতিরিক্ত আর কোন এফআইআর দায়ের করা না হয় সে বিষয়ে নির্দেশ দিক আদালত।
- পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে উদ্ধার চোলাই মদ, বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। পিংলার তিন নম্বর ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পুষ্পেন্দু দের বাড়িতে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় পিংলা থানার পুলিশ।
- নদিয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ পদের নির্বাচনে জয়জয়কার বিজেপির। প্রতিদ্বন্দ্বী ছাড়াই মৎস্য থেকে পূর্ত দপ্তরের স্থায়ী কর্মাধ্যক্ষ পদের নির্বাচন জিতে নিলেন বিজেপি প্রার্থীরা।
- উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কালিয়ানি বিল এলাকায় একটি গেস্ট হাউসকে কেন্দ্র করে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন তিন বিজেপি কর্মী। ধৃতদের নাম অঙ্কুশ কাহার, সুব্রত ঘোষ ও বিজয় বিশ্বাস। দেগঙ্গা থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।

Be the first to comment