রোজদিন ডেস্ক :
তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee) তাঁর বাড়িতে বিজেপি সমর্থকরা পুলিশের সামনে হামলার অভিযোগ করেছেন। তাঁকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টাও হয় বলে জানান।
তাঁর জন্মদিনের প্রাক্কালে এই সব হামলার ঘটনায় রীতিমত রুষ্ট, ক্ষুব্ধ তিনি। তাঁর বাড়ির সামনে কদিন ধরেই রেকি করা হয়েছে। অভিযোগ, তাঁর বাড়ির সামনে বিজেপি সমর্থকরা ধ্বনি দেন,যা নিয়ে বচসা, হাতাহাতি বাধায় সংশ্লিষ্ট এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। সাংসদের অভিযোগ, বিজেপি আশ্রিত গুন্ডারা তাঁর ওখানে হামলা করেন। তাঁর কাট আউট, পোস্টার ছেঁড়া হয়। হামলাকারীরা পুলিশকেও মারধর করেন। এই আক্রমণে তাঁর বেশ কয়েকজন অনুগামী আহত হন। অনেককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাঁদের কার ও অস্ত্রোপচারের দরকার ও হতে পারে বলে তিনি জানান।
গতকাল গভীর রাতে সমাজ মাধ্যমে অভিষেক ব্যানার্জি লেখেন, রাত দুটোর সময় বিজেপির গুন্ডারা তাঁর বাড়িতে হামলা করেছে। কটাক্ষ করে বলেন, এই পুরো ঘটনার জন্য তিনি কলকাতা উচ্চ আদালত, শীর্ষ আদালতকে ধন্যবাদ জানাচ্ছেন।
গতকাল সকালে তাঁর বাড়িতে নজরদারি চলার অভিযোগ করে ও সমাজ মাধ্যমে অভিযোগ করেছিলেন তিনি।

Be the first to comment