দশে দশ

Spread the love
  1. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “সবুজ বাজি কিনবেন। খুব ভাল করে দীপাবলি পালন করুন। আর একটা কথা বলব, চিনের টুনি বাল্বগুলো কিনবেন না। টাকাগুলো বাইরে চলে যাচ্ছে। আমরা কুম্ভকারের কাছ থেকে মাটির কিছু প্রদীপ কিনুন। ভোকাল ফর লোকাল। কুম্ভকাররা দীর্ঘদিন ধরে মাটির প্রদীপ বানায়। এখন সব দোকানে পাওয়া যায়। আমি কালকে গিয়েছিলাম হুগলিতে, ৪০০ টাকা দিয়ে মাটির প্রদীপ কিনেছি। আপনারাও কিনুন। কুম্ভকারদের বাঁচিয়ে রাখতে হবে।”
  2. শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত দফায় দফায় অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে সংঘর্ষ হয়েছে। ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে বাড়ির সামনে ধর্নায় বসেন অভিষেক ও তাঁর অনুগামীরা।
  3. ভয়াবহ আগুনে দিল্লিতে পুড়ে ছাই গাড়ির শোরুম। শুক্রবার বিকেল পৌনে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে দিল্লির সাকেতে। ঘটনায় ২ ব্যক্তি জখম হয়েছেন। এর পাশাপাশি, ৬টি গাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে বলে খবর।
  4. শুক্রবার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কলকাতার কসবা ও হুগলির চন্দননগরের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সঙ্গে ছিলেন ইন্দ্রনীলও। সিটের টিম একাধিক নথি ও তথ্য সংগ্রহ করেছে।
  5. উত্তরাখণ্ডের কেদারতাল ট্রেক রুট থেকে উদ্ধার হওয়া আরও তিন জনের দেহ নামিয়ে আনা হয় শুক্রবার। ওই দেহগুলির মধ্যে একটি স্থানীয় গাইড সিদ্ধার্থ রানা-র (২৫)। অন্য দু’টি বাঁকুড়ার আঁচুড়ি শালবনি গ্রামের তাপস বাউড়ি (৩০) ও কেশরা গ্রামের মনোজ খাওয়াসের (৩৯)।
  6. কালীপুজোয় দক্ষিণেশ্বর ও কালীঘাটের মন্দিরে দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্যে বিশেষ মেট্রো পরিষেবা চালাবে কলকাতা মেট্রো। কাল, রবিবার ব্লু ও গ্রিন লাইনে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা। পাশাপাশি দু’লাইনেই প্রথম ও শেষ মেট্রোর সময়ও এগিয়ে আনা এবং পিছিয়ে দেওয়া হয়েছে।
  7. আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার কলকাতার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
  8. হোটেলের ঘর থেকে আমেরিকার নাগরিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের গাচিবলির একটি বিলাসবহুল হোটেলে। জানা গিয়েছে, মৃতের নাম মিচেল ব্রায়ান লি (৪১)।
  9. আমেরিকায় পড়তে গিয়ে নিখোঁজ এক ভারতীয় পড়ুয়া। জানা গিয়েছে, সৃজা রেড্ডি নামে বছর ২৩-এর ওই পড়ুয়া তেলঙ্গানার নলগোণ্ডার সাবদুল্লাপুরম গ্রামের বাসিন্দা। উচ্চশিক্ষার জন্য তিনি আমেরিকার বস্টনে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।
  10. আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের চেষ্টার অভিযোগে রনি ইওর্দ্রিক্স গুয়ানিপা ক্রিনোস নামে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত যুবক ভেনেজ়ুয়েলার নাগরিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*