প্রতিবেদন: রাজ্যে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি কতটা সম্ভব এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে দু’দিনের জাতীয়স্তরের পর্যালোচনা বৈঠক হয়ে গেল কলকাতায়। শুক্রবার শেষ হয়েছে ওই বৈঠক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন ন্যাশনাল হেলথ অথরিটির উদ্যোগে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা অংশ নেন। এই রাজ্যে ইতিমধ্যেই ৪ কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড তৈরি হয়েছে বলে বৈঠকে জানানো হয়েছে। গত ১৬ অগাস্ট কর্মসূচি চালুর পর থেকে ৪ কোটির বেশি মানুষ এই প্রকল্পে নথিভুক্ত হয়েছেন এবং ২ লক্ষের বেশি মানুষ চিকিৎসার সুবিধা পেয়েছেন। দু’দিনের আলোচনায় উপভোক্তা অন্তর্ভুক্তি, পরিষেবা প্রদান, দাবি নিষ্পত্তির স্বয়ংক্রিয় ব্যবস্থা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের নিরাপদ আদানপ্রদানের মতো বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেয়েছে। পাশাপাশি হাসপাতালগুলিতে এবিডিএম-ভিত্তিক ব্যবস্থা দ্রুত চালু করা, তথ্যের গুণগত মান উন্নত করা এবং চিকিৎসা পরিষেবায় প্রযুক্তির কার্যকর ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হয়।

Be the first to comment