পিয়ালি: শক্তির প্রতীক মা কালীর পূজার্চনা সারাদেশ জুড়েই হয়। আর দিওয়ালি তো এখন রাজ্য দেশ ছাড়িয়ে সারা পৃথিবীর মানুষ পালন করেন। আলোকের ঝর্ণাধারায় ভেসে যায় চরাচর। কিন্তু আমাদের রাজ্য দেশে এমন কিছু অঞ্চল আছে যেখানে বহুকাল ধরে মা কালীর পুজো হয়না অথবা দীপাবলীর আলো জ্বলে না।
প্রথমেই আমরা যদি ছত্তিশগড়ের সুকমা জেলার অন্তর্গত পুবর্তি গ্রামে যাই। এই গ্রাম খ্যাত মাড়বি হিড়মা ওরফে সন্তোষের বাসস্থান হিসেবে। এই কুখ্যাত নকশাল ব মাওবাদী নেতার মাথার দাম ধার্য করা হয়েছিল ৫০ লাখ টাকা। ২০২৫ সালের এই নভেম্বর মাসেই পুলিশ ও নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হন এই হিড়মা। জনগণের ত্রাস এই হিদমার গ্রাম গত ৩০ বছরেরও বেশি সময় ধরে দিওয়ালি উদযাপন করেনি, বলা ভালো করতে পারেনি । এবারে গ্রামবাসী মেতে উঠেছেন আলোর উৎসবে, সঙ্গে নিরাপত্তা বাহিনী তাদের সুরক্ষা দিচ্ছেন।
এ তো গেল ভিন রাজ্যের কথা। আমাদের রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা অঞ্চলের মাদার দিঘী গ্রাম। সেখানেও গত ১৫ বছর ধরে করা যায়নি কালীপুজো। এবারে পালাবদলের বিজেপি সরকার আসার পর সেখানে ধুমধাম করে হচ্ছে কালীপুজো। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই পুজোয় শামিল হচ্ছেন। অভিনব এই যে এখানে একসঙ্গে ১৫টি কালীপুজো হচ্ছে এবং এলাকার মহিলারা উদ্যোগ নিয়ে এই কালীপুজো সংগঠিত করছেন। কিন্তু ১৫ বছর কালীপুজো কেন হয়নি? এই প্রশ্নের জবাবে একটাই উত্তর রাজনৈতিক কারণ। অর্থাৎ পূর্বতন সরকারের ব্যর্থ,বৈষম্যমূলক নীতি এবং সংখ্যালঘু তোষণের রাজনীতির জন্যই কি শক্তিরূপীনী মা কালীর আরাধনা থেকে বঞ্চিত এলাকাবাসী?
হুগলি জেলার তারকেশ্বরের চাকদহ গ্রামে শোনা গেল এক অদ্ভুত কাহিনী। এই জেন জির যুগেও বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন এই গ্রামের মানুষরা।তাঁদের অপরাধ তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। বামফ্রন্টের সময় লোকদীপ প্রকল্পে আলো জ্বলে ছিল এই অন্ধকারে থাকা মানুষগুলোর বাড়িতে। কিন্তু পরবর্তীতে তৃণমূল সরকারের আমলে তা বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর বক্তব্য এই ১০০ টি আদিবাসী পরিবারের অধিকাংশই বিজেপি করেন বলে তাদের আলো থেকে বঞ্চিত করা হয়।
স্থানীয় বিজেপি বিধায়ক সন্তু পান বলেন এই মানুষগুলির দুরবস্থার কথা জেনে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে চিঠি দিয়েছিলাম। তার প্রচেষ্টাতেই আজ আলো জ্বললো এই মানুষগুলির বাড়িতে। আদপে এই মানুষগুলো এতদিন কেন অন্ধকারে থাকলেন তাই নিয়ে বামফ্রন্ট ও তৃণমূলের মধ্যে চাপানউতোর রয়েছে। তবে এই শুভ সময়ে আদিবাসী মানুষ গুলোর জীবনে নতুন আলোর পরশ লাগল। এওতো এক দিওয়ালির সমান।

Be the first to comment