- রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘাকে আরও আধুনিকভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। সেই সঙ্গে ফিরে আসবে ঝাউ জঙ্গল।
- এরই সঙ্গেই দিঘার ফের চালু হবে হেলিকপ্টার পরিষেবা। পর্যটকদের সুবিধার জন্য চালু হবে বাস পরিষেবাও। সোমবার দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখমন্ত্রী।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি কারও নামে অভিযোগ করব না। কাউকে হিরো করতে চাই না। আমি শুধু একটা কথা বলব— পুলিশকে চড় মারতে উদ্যত হলে, চোখ দেখালে, মারতে গেলে, হুমকি দিলে, আপনার বিরুদ্ধে যে ধারায় মামলা হওয়া উচিত, সেই ধারাতে সবার বিরুদ্ধেই মামলা হওয়া উচিত।’
- সুপ্রিম কোর্টের বেধে দেওয়া নির্দিষ্ট সময়সীমা অমান্য করে দেদার বাজি ফাটল দিল্লিতে। যার জেরে বাযু দূষণের সঙ্গে শব্দ দূষণেও জর্জরিত রাজধানী দিল্লি।
- ডিপিসিসি-র রিপোর্ট অনুযায়ী, ২৬টি মনিটরিং স্টেশনের মধ্যে ১৯টিতেই গত বছরের চেয়ে শব্দের মাত্রা বেড়েছে। সর্বোচ্চ ৮৯.১ ডেসিবেল রেকর্ড হয়েছে করোল বাগে। শহরের সামগ্রিক শব্দের মাত্রা ছিল ৫৭.৫ থেকে ৮৯.১ ডেসিবেল।
- হোটেলে রুম ভাড়া নিয়ে জুয়ার আসর বাসানোর অভিযোগে দুর্গাপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলার চন্দন সাহা-সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত চন্দন সাহা পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন।
- ইডি আধিকারিক সেজে প্রতারণার অভিযোগে মথুরা থেকে এক যুবককে গ্রেপ্তার করল মথুরা পুলিশ। ধৃতের নাম সচিন শর্মা।
- মঙ্গলবার ও বুধবার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির এই পর্ব চলতে পারে। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে এবং শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া ফেরার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
- নতুন বছরের শুরুতেই সুপারফাস্ট থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এক্সপ্রেস ট্রেনের ক্যাটেগরিতে। ফলে ১ জানুয়ারি থেকে ভাড়া কমছে ধানবাদ–আসানসোল ও হাওড়ার মধ্যে চলাচলকারী এই ট্রেনের। বদলে যাচ্ছে ট্রেনটির নম্বরও।
- ধর্ষণ-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে। তাঁর ব্যাগ থেকে একে একে উদ্ধার হয়েছে ১১টি দামি মোবাইল ফোন। যার মধ্যে রয়েছে একাধিক অত্যন্ত মূল্যবান আইফোন এবং বেশ কয়েকটি নামী ব্র্যান্ডের দামি অ্যান্ড্রয়েড ফোন। শুধু মোবাইল ফোনই নয়, ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয়েছে নগদ ২ লক্ষ টাকা ক্যাশ।

Be the first to comment