B.ED. COLLEGE: রাজ্যের রাজ্যের ফতোয়ায় বন্ধ ভর্তি, কোর্টে গেল ৫৭টি বিএড কলেজ, আজ শুনানি

Spread the love

প্রতিবেদন: রাজ্য সরকারের নয়া ফতোয়ায় ফের অনিশ্চিত হবু শিক্ষক শিক্ষিকাদের একাংশের ভবিষ্যত। ২০২৬-২৮ শিক্ষাবর্ষে রাজ্যের ২০৫টি বিএড কলেজে ছাত্রছাত্রী ভর্তি বন্ধ রাখার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে ‘অস্বচ্ছ’ ও যথাযথ কারণ দর্শানো ছাড়াই নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ৫৭টি বিএড কলেজ। আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আজ, মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। মামলাকারী ৫৭টি কলেজের কর্তৃপক্ষের দাবি, কোনও সুনির্দিষ্ট কারণ না জানিয়ে এবং আগাম কোনও নোটিস ছাড়াই তাদের অ্যাফিলিয়েশন নবীকরণ বাতিল করা হয়েছে। কলেজগুলির অভিযোগ, পরিদর্শন প্রক্রিয়ায় কোনও স্বচ্ছতা ছিল না এবং ঠিক কী ধরনের পরিকাঠামোগত ঘাটতি রয়েছে, তা বিস্তারিতভাবে জানানো হয়নি। হঠাৎ করে ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার প্রশাসনিক সিদ্ধান্তের ফলে অসংখ্য পড়ুয়া এবং শিক্ষক, শিক্ষিকাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে তারা আদালতে জানিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*