দশে দশ

Spread the love
  1. ভাইফোঁটা উপলক্ষে দেশবাসীদের শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, এই শুভ দিনে ভাই-বোনের সম্পর্কে বাড়ুক মিষ্টতা। আরও দৃঢ় হোক সম্পর্ক।
  2. ৭ থেকে ৯ জানুয়ারি, ২০২৭ কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন। তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে কলকাতায় প্রথমবার এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
  3. বুধবার সকাল সাতটা নাগাদ অসমের ডিগারুতে কলকাতা-সাইরং এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হয়ে কামরাগুলি হেলে পড়ে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
  4. ভাটিন্ডা-চণ্ডীগড় জাতীয় সড়কে বুধবার সকালে দুর্ঘটনার কবলে পাঞ্জাব রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের যাত্রিবাহী বাস। পুলিশ জানিয়েছে, ওভারব্রিজে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারান চালক। ব্রিজে ধাক্কা লেগে বাসটি রাস্তার ধারের খন্দে পড়ে যায়। বাসের তিন যাত্রীর মৃত্যু হয়েছে। জখম দশ জনেরও বেশি যাত্রী।
  5. কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।
  6. অনুব্রত মণ্ডল বললেন, ‘‎‎মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ ধৃতরাষ্ট্র। দল ডুবল শুধুমাত্র ওঁর জন্য। আমি জেলে গেলাম ওঁর জন্যই। তখন চোখ বন্ধ করে চুপটি করে বসেছিলেন। আর এক জনের কথায় কাঠপুতুলের মত উঠছিলেন–বসছিলেন।’
  7. ধর্ষণের মামলায় গ্রেপ্তার বিধায়ক পরেশরাম দাসকে পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। ১৭ নভেম্বর পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বিমানবন্দর থেকে আটক হওয়া সিভিক ভলান্টিয়ার বিকাশ সাহানিকেও। তাঁকেও ১৩ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
  8. ছটপুজো উপলক্ষে ভারতীয় রেলের ইতিহাসে প্রথমবার হাওড়া থেকে লোকহা বাজার পর্যন্ত স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিটে হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি লোকহা বাজারের দিকে রওনা দেয়। এই উপলক্ষে স্টেশনে প্রচুর যাত্রীর ভিড় দেখা যায়।
  9. জার্মানি তুলনায় শান্ত ছিল। সেখানেও এবার আগুন লেগে গেল। অতি বাম আর শরণার্থীদের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ করেছে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সেন্টার-রাইট সরকার।
  10. ইউরোপের প্রতিবাদীরা বলছেন, তাঁরা এক্সক্লুডেড, চাই ইনক্লুসিভ সোসাইটি। আর শাসক সেটা মানছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*