রোজদিন ডেস্ক :
অভিষেক ব্যানার্জির কালীঘাটের বাসভবনের সামনের ফুটপাথের বেআইনি দখল বুলডোজার দিয়ে ভাঙছে কলকাতা পুরসভা।
বুধবার ই অভিষেক ব্যানার্জি অভিযোগ করেছিলেন,পুলিশ তাঁর ওপর নজর রাখছে। এই নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার হস্তক্ষেপ ও দাবি করেন তিনি।
গতকালই একদা তাঁর ঘনিষ্ঠ, ফলতার ত্রাস বলে কুখ্যাত জাহাঙ্গির খানের বিলাসবহুল বহুতল ভাঙার কাজ শুরু হয়েছে।
আজ চলছে সাংসদ অভিষেক ব্যানার্জির বাড়ির সামনের ফুটপাথের বেআইনি দখল ভাঙার কাজ। এতে স্থানীয় বহু মানুষই খুশি। দীর্ঘদিন এখানে তাঁদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল বলে অভিযোগ।
তবে অভিষেক ব্যানার্জি এর পালটা ফুঁসে উঠে সমাজ মাধ্যমে তোপ দেগেছেন। বলেন, হাজার হাজার বুলডোজার নামিয়েও তাঁর কন্ঠস্বর স্তব্ধ করা যাবে না।
তাঁর অদম্য জেদ ও সঙ্কল্প কে টলানো যাবে না। কেন্দ্র ও রাজ্য সরকারকে বিঁধে তিনি লেখেন, শেষ নিশ্বাস অবধি বাংলা বিরোধী দের বিরুদ্ধে তাঁর লড়াই চলবে। ওরা যা পারে করুক। অন্যায়ের কাছে, বেইমান বহিরাগত বাংলা বিরোধীদের কাছে তিনি কোন ভাবেই মাথা নত করবেন না, এক ইঞ্চিও পিছু হঠবেন না বলে হুঙ্কার দেন।
রাজ্যে ধর্ষণ সহ একাধিক অপরাধ অবাধে চলছে বলে অভিযোগ করে তিনি পুলিশের বিরুদ্ধে ও সমাজ মাধ্যমে তোপ দাগেন।

Be the first to comment