- হাওড়ায় ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট ও ১৫ বছরের জামাত তৃণমূলের আমলে সনাতনী পুজো আচারে বাধা। পশ্চিমবঙ্গের নিজস্ব সংস্কৃতি ফিরিয়ে আনব। এখানে মৌলবাদ, জঙ্গিবাদ এসব চলবে না। তৃণমূল আমলে রামনবমীর মিছিলে পাথর ছোড়া হতো।’
- নিজেদের তহবিল থেকেই ‘পশ্চিমবঙ্গ আবাস’ যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করে বিজেপি সরকার। প্রথম পর্যায়ে যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল। এবার বাকি উপভোক্তা অর্থাৎ ৭ লক্ষের যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর শুক্রবার থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে।
- ছট পুজোর আগে ঘাট পরিদর্শনে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সঙ্গে রয়েছেন পুর কমিশনার স্মিতা পান্ডে, জয়েন্ট সিপি সুদীপ সরকার। রয়েছেন দমকল বিভাগের আধিকারিক, কলকাতা পোর্টের আধিকারিক এবং কলকাতা পুর সভার আধিকারিকরা।
- ১৫ নভেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘাট পরিদর্শনে আসবেন।
- নৈহাটি বড়মার নিরঞ্জন যাত্রা। ভক্তদের একটাই প্রার্থনা ‘আসছে বছর আবার এসো মা।’ ঢাকের বাদ্যি, উলুধ্বনি আর আবেগঘন পরিবেশে মাকে বিদায় জানাতে প্রস্তুত নৈহাটিবাসী।
- প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহ ফিরল তাঁর কৃষ্ণনগরের বাড়িতে। বুধবার রাত ৮টা ৫২ মিনিটে কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
- বৃহস্পতিবার সাতসকালে শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা বন্ধ। ভ্যাবলা স্টেশনে রেললাইনে একটি ফাটল ধরা পড়ায় এই বিপত্তি। দীর্ঘক্ষণ আপ-ডাউনে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা।
- বুধবার বিকেলে আচমকাই প্রকৃতির রুদ্ররূপের সাক্ষী থাকল মালদার হবিবপুর ব্লক। শিলাবৃষ্টির জন্য ধানচাষে ক্ষতির আশঙ্কা। বাদ পড়ল না ঐতিহাসিক মানিকোড়া মেলা। মানিকোড়া কালী মেলা ভয়াবহ বৃষ্টির ফলে চারটি বড় লাইটিং গেট খুলে পড়ে গিয়েছে। রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।
- দাম্পত্য কলহের জেরে মদ্যপ অবস্থায় স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করলেন স্বামী বলে অভিযোগ। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানার আমড়াগোড়ে সংলগ্ন বিশ পুকুরের পাড় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মণি রায় (৪০)। অভিযুক্ত স্বামী তারক রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
- আদালতের নির্দেশে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বেআইনি বহুতল ভাঙার কাজ চলছে দ্বিতীয় দিনেও। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ফের শুরু হয় ভাঙার কাজ।
- উত্তর-পূর্ব দিল্লির সোনিয়া বিহারে ডাম্পার-ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ। বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনায় এক শিশু-সহ মৃত তিন জন। জখম হয়েছেন পাঁচ জন।
- অরুণাচল প্রদেশের খুরুং কুমে জেলায় বুধবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে একই পরিবারের চার জনের মৃত্যু। ভস্মীভূত কমপক্ষে ২৪টি বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পারসি-পারলো টাউনে রাচ আড়াইটে নাগাদ প্রথমে একটি বাড়িতে আগুন লাগে।
- নেপালে পাহাড়ি রাস্তা থেকে গাড়ি খাদে পড়ে কমপক্ষে ১০ জনের মৃত্যু। গুরুতর জখম পাঁচ জন। বৃহস্পতিবার সকালে কাঠমান্ডু থেকে ৬০ কিলোমিটার দূরে ভিমপেডি গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে।
- পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় বুধবার পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন পুলিশ এবং ১৮ জন জঙ্গি।
- দক্ষিণ গাজ়ার খান ইউনিস এলাকার নাসের হাসপাতালে বৃহস্পতিবার ভোরে ইজ়রায়েলের মিসাইল হামলা। হামলায় নিহত প্যালেস্তাইন নাগরিক। গুরুতর জখম অন্তত ২০ জন। হাসপাতালের ডিরেক্টর জানিয়েছেন, মিসাইল হামলায় যারপরনাই ক্ষতি হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিট ও সার্জিক্যাল ওয়ার্ডের।

Be the first to comment