রোজদিন ডেস্ক :
দুর্গাপুরের ফরিদপুরে বুধবার গভীর রাতে বিজেপির শ্যাম কুমার দাস (৩৬) নৃশংসভাবে খুন হন। এই ঘটনায় বেদনাহত মুখ্যমন্ত্রী তাঁর পরিবারকে দশ লক্ষ টাকা আর্থিক সহায়তা ও স্ত্রীকে সরকারের কোন দফতরে চুক্তিভিত্তিক চাকরি দেওয়ার কথা দলীয় বিধায়ক দের বলেন।
পরে পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি এই কথা জানান।অন্ডাল বিমানবন্দরে মুখ্যমন্ত্রী তাঁদের এই কথা জানিয়েছেন বলেন।
গতকাল রাতে এক ভোজের আসরে নিজেদের মধ্যে বচসার জেরে শ্যাম কুমার দাস কে বাঁশ, রড, ধারালো আস্ত্র দিয়ে খুন করা হয়।
মূল অভিযুক্ত বিজয় নন্দী, প্রসূন পান্ডে, অজয় নন্দী সহ কয়েকজন।
অভিযোগ, প্রাক্তন আমলের মত এখন জমি সিন্ডিকেট চলছে। এই সব নিয়ে বচসার জেরেই শ্যাম কুমার দাস খুন হন বলে জানা যায়।

Be the first to comment