রোজদিন ডেস্ক: কংগ্রেস শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী নতুন প্রজন্মকে রাজনীতি তে আসার আহবান জানালেন। সোমবার তাঁর বহু চর্চিত আত্মজীবনী বিলঙ্গিং, এ জার্নি অফ লাভ বই এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনী মঞ্চে তিনি নয়া প্রজন্ম কে কুর্নিশ জানান। তাঁদের বুদ্ধি র ওপর তাঁর আস্থা আছে বলে জানান।
কেন তিনি এই বই লিখেছেন তা ব্যাখ্যা করেন সোনিয়া গান্ধী।
জানান,বহু বছর ধরে তাঁদের পরিবার কে আঘাত করা হয়েছে।। তাঁর শাশুড়ি, স্বামী, ছেলে, মেয়ে, এবং তাঁকে নিয়ে অনেক কিছু বলা হয়, যার বেশির ভাগ ই অসত্য ও ভিত্তিহীন। এর সঙ্গে তাঁদের জীবনের কোন মিল ই নেই।
সোনিয়া গান্ধী বলেন, তাঁর বেশ কয়েকজন বন্ধু তাঁকে নিজের কথা লিখতে বলেন, জীবনের সত্যি গুলি তুলে ধরতে তাঁকে উৎসাহিত করেন। তার ই ফসল এই বই।
এখানে বিলঙ্গিং কথাটি একটি মূল সুর হিসাবে কাজ করেছে। সম্পুর্ন ভিন্ন পরিবেশ, সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল থেকে এসেও রাজীব গান্ধী, তাঁর পরিবার ও সর্বোপরি এই দেশকে ভালবেসে আপন করে নেওয়ার দীর্ঘ যাত্রাকে ই তিনি বিলঙ্গিং বলে মনে করেন।
প্রকাশের আগে থেকেই তাঁর এই বই নিয়ে বিভিন্ন মহলে তুমুল আগ্রহ ছিল,তা প্রকাশের পর এই নিয়ে প্রতিক্রিয়া য় তিনি অভিভূত বলে জানান।
সোমবার এই বই প্রকাশ অনুষ্ঠান কার্যত ইন্ডিয়া জোটের তারকা সম্মেলন হয়ে ওঠে। পুত্র কন্যা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ছাড়া সেখানে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, কর্ণাটক, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, জম্মু-, কাশ্মীর ইত্যাদি রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি, অখিলেশ যাদব, সুপ্রিয়া সুলে, মেহবুবা মুফতি সহ বহু বিশিষ্ট রাজনৈতিক নেতা।
উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্ত্রী গুরশরণ কৌর, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। যিনি এখন বিজেপি নেতা। আসন্ন পঞ্জাব বিধান সভা নির্বাচনের আগে কংগ্রেস নেত্রীর এই অনুষ্ঠানে তাঁর উপস্থিতি বিশেষ তাৎপর্য পূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment