Kolkata Port Hospital, বেসরকারি হাতে! ভবিষ্যত নিয়ে আশঙ্কা কর্মী মহলে!

Spread the love

রোজদিন ডেস্ক: দীর্ঘ টানাপোড়েনের পর কলকাতা বন্দর হাসপাতাল বেসরকারি হাতে তুলে দেওয়া
হয়েছে। যা নিয়ে কর্মী মহলে উদ্বেগ, দুশ্চিন্তা দেখা দিয়েছে। এর ফলে চুক্তি ভিত্তিক, অস্থায়ী কর্মীদের ছাঁটাই করা হচ্ছে বলে সিটু নেতৃত্বের অভিযোগ। প্রথম থেকেই সিটু এর বিরোধিতা করে এসেছে।। সিটু নেতা সমরেন্দ্র নাথ মন্ডলের অভিযোগ, এখানে কম খরচে কর্মী ও তাঁদের পরিবার ভাল চিকিৎসা পরিসেবা পেতেন।বন্দর কর্তৃপক্ষ একটু চেষ্টা করলেই এটি ভাল ভাবে চালানো যেত।। তা না করে তা বেসরকারি হাতে তুলে দেওয়ার তাঁরা তীব্র প্রতিবাদ করছেন।।
বন্দর কর্তৃপক্ষের দাবি, হাসপাতাল বেসরকারি হাতে তুলে দেওয়া হয় নি।।এখানে একশোটি মত শয্যা আছে, তা বাড়িয়ে ৪০০- ৫০০ করা হবে। পি পি মডেলে কাজ হবে।
সিটু সংগঠন অবশ্য বন্দর কর্তৃপক্ষের কথা মানতে রাজী না। ইতিমধ্যে এখানে অস্থায়ী, চুক্তি ভিত্তিক কর্মীদের ছাঁটাই শুরু র অভিযোগ তুলে এইদিন তাঁরা বিক্ষোভ, অবস্থান ও করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*