Encounter, বিরোধী দের সমালোচনা, সমর্থন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির!

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে নতুন সরকারের ছয় মাসের শাসনে পাঁচটি এনকাউন্টারে নিহত পাঁচ।। তাঁরা সকলেই দাগী দুষ্কৃতি বলে পুলিশের দাবি।।যা নিয়ে সমালোচনার তীর ছুঁড়েছেন বিরোধী নেতারা।
অন্যদিকে প্রাক্তন বিচারপতি বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এতে পুলিশের ভূমিকার পক্ষেই সায় দিয়েছেন।
মহিষাদলে একটি অনুষ্ঠানে গেছিলেন তিনি। সাংবাদিক দের প্রশ্নে এনকাউন্টার সমর্থনের পাশে এর কারণ নিয়েও ব্যাখ্যা দেন একদা রাজ্যে দুর্নীতি বিরোধী মুখ হয়ে ওঠা প্রাক্তন বিচার পতি।
অভিজিৎ গাঙ্গুলি জানান,বিচার ব্যবস্থায় মামলার নিষ্পত্তি হতে দীর্ঘ সময় অপেক্ষা, সাধারণ মানুষের মধ্যে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা থাকে।।
অভিযুক্ত রা পুলিশকে আক্রমণ করলে পুলিশ পালটা গুলি চালাচ্ছে বলে তিনি জানান।
অন্যদিকে সিপি এম নেতা সুজন চক্রবর্তী, মমতাপন্থী তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই ঢালাও হারে এনকাউন্টারের সমালোচনা করেন। এই ভাবে অভিযুক্তদের মেরে ফেলা হলে বিচার ব্যবস্থা ক্রমেই মানুষের আস্থা হারাবে বলে তাঁরা মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*