- সোমবার স্পিকারের নির্দেশ, আগামী ২৪ নভেম্বরের মধ্যে দলগত অবস্থান ব্যাখ্যা করতেই হবে৷ এরপরে আর কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না— দলত্যাগী তৃণমূল সাংসদদের উদ্দেশে পাঠানো চিঠিতে সাফ জানানো হয়েছে সে কথাও, সংসদীয় সূত্রে এমনই দাবি৷
- মেদিনীপুর জেলা পুলিশের অনুষ্ঠানে ৬০০ জনের হাতে নিয়োগ পত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, নয়া সরকার এক বছরের মধ্যেই ১ লক্ষ চাকরি দেওয়ার উদ্যোগ নিয়েছে, আর সেটা করা হবে।
- মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে এই সরকার আসার পর বেকার যুবক-যুবতীদের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত করা হচ্ছে। রাজনৈতিক কোনও নিয়োগ আর হবে না।”
- সোমবার দিল্লিতে আত্মজীবনীমূলক বই ‘বিলংগিং- আ জার্নি অফ লাভ’-এর আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে অনেক অজানা কাহিনি শোনালেন সনিয়া গান্ধি নিজে। বললেন, ‘ইন্দিরা গান্ধীর বিষয়ে আমি প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিলাম। বুঝতে পারছিলাম না, ওঁকে মা বলে ডাকব কি না! কারণ, আমি এক জনকেই মা বলে ডাকতাম, আমার জন্মদাত্রীকে৷ মনে মনে চাইতাম, যাতে ওঁকে (ইন্দিরাকে) মা বলে ডাকতে না হয়৷ পরে অবশ্য ওঁকে মা বলেই ডাকতাম, তবে অনেক সময় লেগেছিল৷’
- মঙ্গলবার ভোররাতে দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড়। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে ক্রমশ শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আকভান। শুক্রবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
- বন্ধুত্বের পরিচিতির সূযোগকে কাজে লাগিয়ে ১৭ বছরের এক আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪ যুবক। ঘটনাটি পুরুলিয়ার কাশিপুর থানা এলাকার।
- উত্তরাখণ্ডের তেহরি জেলায় ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়ের গুলার বাজার এলাকায় বাস দুর্ঘটনা। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বদ্রীনাথগামী বাস হাইওয়ের ব্রিজ থেকে ১০০ মিটার তলায় খরস্রোতা নদীতে পড়ে যায়। বাসে ৩৫ জন যাত্রী ছিলেন। পুলিশ ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল এবং দমকলের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। সকাল সাতটা পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাঁদের অ্যাম্বুল্যান্সে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রের খবর, ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
- তেলঙ্গানার পরে এ বার ছত্তিসগড়। সেখানকার মহাসামুদ ডিস্ট্রিক্ট জেলের পাঁচিল টপকে পালাল চার বিচারাধীন বন্দি। তাদের বিরুদ্ধে মাদক মামলায় যুক্ত থাকার অভিযোগ ছিল।
- সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনা। এজলাসে বসে দেশের প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্ত। তাঁর উদ্দেশেই আপত্তিকর ও ব্যক্তিগত মন্তব্য করার জেরে আদালত কক্ষ থেকে বের করে দেওয়া হল এক আইনজীবীকে।
- হিমাচল প্রদেশের শিমলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল একটি গাড়ি। ঘটনায় মৃত্যু অন্তত তিনজনের। এ ছাড়াও, গুরুতর আহত আরও ২ জন। সোমবার ভোর ৩টে নাগাদ রামপুর মহকুমার গৌরা-রামপুর লিঙ্ক রোডে পাশাদা মোড়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Be the first to comment