রোজদিন ডেস্ক: তাঁর ভারতে আসার দু বছরের বেশি সময় অতিক্রান্ত।। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ভারত প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করলেন ওই দেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভি। মঙ্গলবার রাজশাহীর এক অনুষ্ঠানে তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন।।কেন তার ব্যাখ্যা দিয়ে রিজভি কটাক্ষ করে বলেন, ভারত ওঁদের অত্যন্ত প্রশ্রয়ের জায়গা, আনন্দ ও নিরাপত্তা র জায়গা ও।তাঁরা নিজের দেশকে তা মনে করেন না, যা ভারত কে মনে করেন।
তিনি ভারত কে যা দিয়েছেন, তা ভারত কোন দিন ভুলবে না বলে হাসিনার মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন রিজভি। বলেন, কি দিয়েছেন উনি ভারত কে, যা বাংলাদেশের কেউ জানেন না! একে তিনি ভয়ঙ্কর, বিপজ্জনক বিষয় বলে মনে করেন।
প্রসঙ্গত, আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা নিজের দেশে ফিরবেন বলে আগেই জানিয়েছেন। দীর্ঘ দিন পর প্রতিবেশী ওই দেশে তাঁর আওয়ামী লীগের সমর্থক দের আন্দোলন, বিক্ষোভ ক্রমেই বেড়ে চলায় উদ্বিগ্ন সে দেশের প্রশাসন।

Be the first to comment