SFI, বই নিয়ে ধুন্ধুমার কলেজ স্ট্রীটে

Spread the love

রোজদিন ডেস্ক: মঙ্গলবার বই বিপনি নিয়ে দিনভর এস এফ আই নেতা, কর্মী, সমর্থক দের সঙ্গে পুলিশের তুমুল বাধাদানে কলেজ স্ট্রীটে ধুন্ধুমার বাধে।
অনুমতি থাকা সত্বেও পুলিশ তাঁদের বই বিপণি করতে বাধা দেয় বলে এস এফ আই এর অভিযোগ। এর জন্য সকাল থেকে ওখানে সাবেক একশো চুয়াল্লিশ ধারা জারি করে পুলিশ। এস এফ আই রাস্তায় বসে বই বিক্রি শুরু করলে পুলিশ তাঁদের ধরপাকড় শুরু করে।।এতেও দমেন নি তাঁরা।। এস এফ আই নেতা দেবাঞ্জন দে সহ অন্যদের সঙ্গে এই সব নিয়ে পুলিশের তুমুল বিতন্ডা বাধে। তাঁদের অনেককে মাটিতে ফেলে পুলিশ মারধর ও করে বলে অভিযোগ।
পরে পুলিশ দেবাঞ্জন দে সহ একাধিক এস এফ আই নেতা, কর্মীদের প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যায়।
সন্ধ্যায় তাঁদের ছাড়া হয়।।এস এফ আই নেতা যিশু চক্রবর্তী বলেন, পুলিশ তাঁদের বিরুদ্ধে রাস্তা আটকানোর অভিযোগ করছে। অথচ পুলিশ ই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা আটকে রেখেছে।
সিপি এম নেতা সুজন চক্রবর্তী এই ঘটনা র তীব্র নিন্দা করে বিজেপি কে তোপ দাগেন। বলেন, ওরা বই পড়া, সংস্কৃতি, শিক্ষা সব বন্ধ করতে চায়। কিন্তু তা হতে দেওয়া যাবে না। বই মানুষ কে আলো দেখায়, প্রশ্ন করতে শেখায়। যত বাধা ই আসুক, বই এর পক্ষে তাঁদের লড়াই জারি থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*