Renowned Battleship INS Sumedha এবার কলকাতা আসছে!  

Spread the love

রোজদিন ডেস্ক :

জলদস্যু দমন, প্রতিরোধে পারদর্শী আইএনএস সুমেধা ( INS Sumedha)  আগামী ২০ নভেম্বর কলকাতা আসছে। ভারতীয় নৌ বাহিনীর এই অত্যাধুনিক যুদ্ধ জাহাজ আইএনএস সুমেধার দাপটে সমুদ্রে ত্রস্ত জলদস্যু-সহ হামলাকারীরা।

২০১৪ সালের ৭ মার্চ গোয়ায় তৈরি এই যুদ্ধজাহাজ ভারতীয় নৌ বাহিনীর অন্যতম সম্পদ। সমুদ্রে দেশের শক্তি প্রদর্শন, নজরদারি, জলদস্যু দমন, প্রতিরোধে ইতিমধ্যেই নাম করেছে এই যুদ্ধ জাহাজ।

কমান্ডার হরপ্রীত সিং এর নেতৃত্ব ও তত্বাবধানে একাধিক আন্তর্জাতিক মহড়া, অভিযানে অংশ নিয়েছে। ভারতের বিভিন্ন মানবিক অভিযান ও সাফল্যের সঙ্গে রূপায়িত করেছে আইএনএস সুমেধা।

এবার তার কলকাতা আগমন নিয়ে রীতিমত উৎসাহী নৌ সেনা মহল সহ পড়ুয়া, সাধারণ মানুষজন।

নৌসেনা সূত্রে প্রকাশ, আগামী ২০ ও ২১ নভেম্বর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া, এনসিসি, সশস্ত্র বাহিনীর সদস্যরা এই যুদ্ধ জাহাজ পরিদর্শন করতে পারবেন।

২২ ও ২৩ নভেম্বর তা সাধারণ মানুষের দেখার জন্য ব্যবস্থা করা হচ্ছে।

নেতাজি সুভাষ ডকের এগার নম্বর বার্থে আইএনএস সুমেধার পরিদর্শনের সুযোগ নিয়ে বিভিন্ন মহলে উৎসাহ, উদ্দীপনা দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*