রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলেজ স্ট্রীটে বই নিয়ে এস এফ আই এর আন্দোলন ও মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ নিয়ে কড়া অবস্থান নিলেন।
বুধবার রাতে সিপি এম কে ঠুকে তিনি বলেন, দম থাকলে কাস্তে হাতুড়ি তারা ছেড়ে তাঁরা বই প্রতীকে পুরসভা নির্বাচনে লড়াই করে জিতে দেখান। একজন নেতা জিতলেও তখন বলা যাবে মানুষ ওঁদের সঙ্গে আছেন।
অন্যদিকে মেডিকেল কলেজে
একাধিক সহকর্মীকে শো কজের প্রতিবাদে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী সাফ জানান, সরকারি হাসপাতালে কোন নৈরাজ্য বরদাস্ত করা হবে না। তাঁরা পরিস্থিতি র ওপর নজর রাখছেন। এই রকম গুন্ডামি বরদাস্ত করা যাবে না।
বুধবার রাতে পোস্তায় জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী এই সব বলেন।
সিপি এমের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, কোন ও বই এর ব্যাপার না। ওরা মাঠে ঘাটে কোথাও নেই। ভোটে হেরে, নোটার সঙ্গে লড়াই করে এই সব করছে!
উল্লেখ্য, কলেজ স্ট্রীটে এস এফ আই ও মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ, উভয় ক্ষেত্রেই এ বি ভি পি আন্দোলন কারীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। কলেজ স্ট্রীটে বুধবার দিনভর এস এফ আই এর সঙ্গে তাদের সংঘাত চলে।। ওখানে এ বি ভি পি র বিরুদ্ধে এস এফ আই দের ওপর চকলেট বোমা, ইঁট ইত্যাদি ছোঁড়ার অভিযোগ উঠেছে।

Be the first to comment