রোজদিন ডেস্ক: রাজ্য সরকার কলকাতা, শহরতলির আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নিচ্ছে। এর জন্য কলকাতা পুলিশের অধীনে একটি নতুন র্যাফ ব্যাটেলিয়ন তৈরি হতে চলেছে। অত্যাধুনিক এই নতুন বাহিনী গঠনের জন্য ৭৯০ টি নতুন পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে প্রকাশ, এর মধ্যে ৭৩৮টি স্থায়ী ও ৫২ টি চুক্তিভিত্তিক পদ থাকবে।
এর জন্য মহিলাদের জন্য ছয় টি সংরক্ষিত পদ সহ ত্রিশ টি এস আই পদ ও থাকবে। কলকাতা পুলিশের অধীনে যে র্যাফ বাহিনী আছে তা যেমন কাজ করছে তা করবে।
নতুন ও আগের র্যাফ বাহিনী সামগ্রিকভাবে কলকাতার আইন শৃঙ্খলা সামলাবে।
ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী পুলিশ কে সব রকম ভাবে সহযোগিতা র আশ্বাস দিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রয়োজনীয় সরঞ্জাম ইত্যাদি দেওয়ার পক্ষেও জোরালো সওয়াল করছেন তিনি।

Be the first to comment