রোজদিন ডেস্ক :
কনৌজের আগ্রা লক্ষ্ণৌ এক্সপ্রেসওয়েতে আজ ভোরে এক ভয়াবহ দুর্ঘটনায় চার কিশোর মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছে। একটি দাঁড়িয়ে থাকা স্কুল বাসে পিছন থেকে ট্রাক ধাক্কা দেওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। শিক্ষক, পড়ুয়া-সহ প্রায় বত্রিশ জন আহত হয়েছেন।
সূত্রের খবর, কৌশাম্বী থেকে মথুরা যাওয়ার পথে বাস টি এক্সপ্রেসওয়ের পাশে কিছু প্রয়োজনে দাঁড়িয়েছিল। আচমকা একটি ট্রাক পিছন থেকে বাস টিকে ধাক্কা মারে। এর ফলে ঘটনা স্থলেই চার কিশোর মর্মান্তিক ভাবে প্রাণ হারায়।। বাসে থাকা স্কুলের আট কর্মীও আহত হন।
কনৌজের এসপি বিনোদ কুমার জানান, দ্রুতগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা স্কুল বাসে প্রচন্ড জোরে ধাক্কা দেয়। পুলিশ, স্থানীয় মানুষ সহ অন্যরা দ্রুত বাসের ভিতর থেকে পড়ুয়াদের উদ্ধার করেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কৌশাম্বীর চার কিশোর আরিয়ান চৌরাশিয়া (১৪), রাজিউল্লাহ (১৬) ও দুই ভাই আরমান (১৭) ও জায়েদ মির্জা (১৭) এই দুর্ঘটনায় প্রাণ হারালে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নামে।
আহতদের কয়েক জনের অবস্থা ও গুরুতর। প্রশাসন আহতদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Be the first to comment