সুস্মিত মজুমদার :
ক্রমশ বাড়ছে দূষণ। তার প্রভাব পড়ছে গঙ্গার জলজ পরিবেশেও। একসময় যে গঙ্গার মাছ ধরে বহু মানুষের সংসার চলত, আজ সেই গঙ্গাতেই দেখা দিচ্ছে মাছের আকাল। মাছের প্রজনন সমস্যা, দূষণ এবং গঙ্গায় চর জমাকে এর অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই পরিস্থিতিতে শুক্রবার, ২৭ নভেম্বর, বারাকপুর মহকুমার আলমবাজার গঙ্গার ঘাটে প্রধানমন্ত্রী মৎস্য যোজনার অধীনে মৎস্য সঞ্চার কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্য মৎস্যজীবী সমবায় ফেডারেশন লিমিটেড ও উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, এডিএম অঞ্জন ঘোষ বারাকপুর এসডিও সহ বরানগর বিধানসভার কোঅডিনেটর রঞ্জিত ব্রহ্ম ও অনন্যা সরকারী আধিকারিক গন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মন্ত্রীর হাত দিয়ে গঙ্গার বুকে ছাড়া হয় চারা মাছ।
মন্ত্রী জানান, গত ৩০ বছরে গঙ্গায় প্রচুর চর জমেছে, সেভাবে সংস্কারও হয়নি। আগামী দিনে গঙ্গাকে দূষণমুক্ত করতে একাধিক পরিকল্পনা রয়েছে। তথ্য ও ছবি সুবল সাহা

Be the first to comment