রোজদিন ডেস্ক :
আগামী ১৫ ডিসেম্বর রাজ্যে সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে।।
আগামী বছর ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
নির্বাচন দফতর সূত্রে এই খবর জানা গেছে। এই সূত্রে প্রকাশ, আগামী ৩ ডিসেম্বরের মধ্যে ভোট কেন্দ্রগুলির আসন পুনর্বিন্যাস এর কাজ শেষ হবে।
১৫ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর ১৪ জানুয়ারি অবধি ভোটাররা তাঁদের আপত্তি, দাবি ইত্যাদি জানাতে পারবেন। আগামী বছর পয়লা ফেব্রুয়ারির মধ্যে এই সব দাবি, আপত্তির নিষ্পত্তি করা হবে। ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এই সময়কালের মধ্যে ভোটাররা তাঁদের নাম, ঠিকানা ইত্যাদি সহ তথ্যে ভুল থাকলে সংশোধনের আবেদন জানাতে পারবেন।
রাজ্যে এস আই আরের পর ভোটার তালিকা নিয়ে বিভিন্ন মহলে নানা সমস্যা দেখা দিয়েছে। বহু মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগে অসস্তোষ ক্রমেই তীব্র আকার নিচ্ছে। তথ্যগত অসঙ্গতির দায়ে যাঁদের নাম বাদ গেছে, তাঁদের নাম অন্তর্ভুক্তি নিয়ে উদ্বেগ চলেছে।
ভোটার তালিকায় নাম বাদ যাওয়ায় অনেকে সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ নিয়েও সরগরম রাজ্য রাজনীতি।
সংশোধিত ভোটার তালিকা নিয়ে সব মহলেই চিন্তা, উদ্বেগ দেখা দিয়েছে।

Be the first to comment