অবশেষে তেষ্টা মিললো রানাঘাটের সাধারন মানুষের

Spread the love
গঙ্গার জল শোধন করে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে রানাঘাট পুরসভা। ২০১৪  সালে শুরু হয়েছিল গঙ্গার জল শোধন প্রক্রিয়া। ২০১৭ সালে কাজ শেষ হয়েছে। রানাঘাটের ৭৫ হাজারের বেশি মানুষ উপকার পেয়েছেন। বাম আমলে জল নিয়ে বিস্তর ক্ষোভ ছিল। নতুন সরকারের আমলে খুশি রানাঘাট।
নদিয়া জেলার গুরুত্বপূর্ণ শহর রানাঘাট। পানীয় জল নিয়ে অনেকদিন ধরে ক্ষুব্ধ ছিলেন বাসিন্দারা। পানীয় জলের পরিষেবা নিয়মিত মিলত না। জলের মান নিয়েও পুরসভার কাছে বারবার অভিযোগ জানিয়েছেন রানাঘাটবাসী। নতুন সরকারের আমলে অবশ্য সেই ক্ষোভ মিটছে। ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করছে রাজ্য সরকার। পুরসভার উদ্যোগে গঙ্গার জল পরিশোধন করে সরবরাহ করা হচ্ছে। ২০১৪ সালে কাজ শুরু হয়। ২০১৭ সালে কাজ শেষ হয়।
রানাঘাটে বিশুদ্ধ জল প্রকল্প। পায়রাডাঙার কাছে তৈরি হয়েছে জল উত্তোলন কেন্দ্র। ৭৫ হাজারের বেশি মানুষ উপকৃত হবেন এতে। মোট ২০ ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জল পৌঁছচ্ছে। যার জন্য মোট খরচ হয়েছে ৯৩ কোটি টাকা।
প্রতি বাড়িতে নিয়মিত পানীয় জল পরিষেবা পৌঁছচ্ছে। এমনকী জলের মান হয়েছে ভাল। গঙ্গার পরিশুদ্ধ জল খাচ্ছেন মানুষ। আগের পরিস্থিতি আর নেই। পুরসভার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাসিন্দারা।
গরমকাল এলেই কপালে চিন্তার ভাঁজ পড়ত । পানীয় জল নিয়মিত পাবেন কি না তা নিয়ে চিন্তিত থাকতেন মানুষ। এখন অবশ্য দিন বদল। তেষ্টা মিটেছে রানাঘাটের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*