রোজভ্যালি কাণ্ডে তদন্তকারী অফিসার (আইও) বদল করলো সিবিআই

Spread the love

রোজভ্যালি কাণ্ডে তদন্তকারী অফিসার (আইও) বদল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এতদিন পর্যন্ত রোজভ্যালি তদন্তের দায়িত্বে ছিলেন ব্রতীন ঘোষাল। জানা গেছে, তদন্তের ব্যাপারে তাঁর বিরুদ্ধে নানান অভিযোগ উঠছিল । সেই কারণেই তাঁকে রোজভ্যালি তদন্তের আইও থেকে সরিয়ে দেওয়া হলো বলে মনে করা হচ্ছে। সিবিআই সূত্রে খবর, তাঁর জায়গায় নতুন আইও হিসেবে আসছেন এক মহিলা অফিসার। চোজম শেরপা নামের ওই মহিলা অফিসারকে দায়িত্ব দেওয়া হচ্ছে রোজভ্যালি তদন্তের। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*