অংশুমান চক্রবর্তী,
মঙ্গলবার ক্যালকাটা ক্লাবে শুকতারা ও নবকল্লোল পত্রিকার শারদ সংখ্যার লেখক-লেখিকাদের নিয়ে এক শারদ আনন্দ সন্ধ্যার আয়োজন করেছিল দেব সাহিত্য কুটির। তার আগে রাজভবনে পত্রিকা দুটির প্রকাশ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপার কেশরীনাথ ত্রিপাঠী। সম্পাদক রূপা মজুমদারের আমন্ত্রণে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন প্রবীণ ও নবীন কবি-সাহিত্যিকরা। প্রত্যেকর হাতে তুলে দেওয়া হয় শারদ সংখ্যা। জমে ওঠে আড্ডা ও খাওয়াদাওয়া। প্রকাশক রাজর্ষি মজুমদার প্রত্যেককে ধন্যবাদ জানান।







Be the first to comment