আবারও অসমে জঙ্গি আতঙ্ক, বোমা বিস্ফোরণে আহত ৪

Spread the love
ফের জঙ্গি আতঙ্ক অসমে।  শনিবার বেলা ১১ তা ৫৫ মিনিট নাগাদ গুয়াহাটির ফ্যান্সি বাজারের কাছে বোমা বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন।
ব্রহ্মপুত্র নদের কাছে একটি পাঁচিলের ওপরে সম্ভবত বোমাটি রাখা ছিল। বিস্ফোরণের সময় আশপাশ দিয়ে যাঁরা হাঁটছিলেন, তাঁরাই আহত হয়েছেন। বোমাটির শক্তি খুব বেশি ছিল না।  তাই কারও প্রাণহানি ঘটেনি।  পুলিশ জানিয়েছে, আহতদের নাম কল্পজ্যোতি তালুকদার, তইফুদ্দিন আহমেদ, নরু দাস ও বিনীতা দাস । শেষের দুজন মোটর বাইকে ছিলেন। তাঁদের মহেন্দ্র মোহন চৌধুরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্গাপুজোর আগে অসমের রাজধানীতে বিস্ফোরণ হওয়ায় উদ্বিগ্ন পুলিশ। রাজ্যে যখন আলফা জঙ্গিরা শক্তিশালী ছিল, তখন বেশ কয়েকবার বিস্ফোরণ ঘটেছিল গুয়াহাটিতে।  কিন্তু আলফার এখন তত শক্তি নেই। তাদের সংগঠনও ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছে। এই অবস্থায় তারাই নতুন করে শক্তি জাহির করতে চাইছে, নাকি অন্য কোনও জঙ্গি সংগঠন বিস্ফোরণ ঘটিয়েছে, এখন জানার চেষ্টা করছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*