সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে চেস ৷ এদিন রান পেয়েছেন অধিনায়ক জেসন হোল্ডারও ৷ ৫২ রান করে তিনি উমেশ যাদবের বলে আউট হন ৷ এদিন ৯৮ রান করতে চেস মেরেছেন ৭টি বাউন্ডারি এবং একটি ছক্কা ৷ ভারতীয় বোলারদের দাপটে ১৮২ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ ৷ অবশেষে পরিস্থিতি সামাল দেন চেস ৷ অধিনায়ককে সঙ্গে নিয়েই দলের স্কোরকে দিনের শেষে ভদ্রস্থ জায়গায় নিয়ে যেতে সফল তিনি ৷
দ্বিতীয় দিনের শুরুতেই ফের বেহাল ওয়েস্ট ইন্ডিজ ৷ চেস শতরানটা করে ফেললেন কিন্তু দল অলআউট হয়ে গেল ৩১১ রানে ৷ প্রথম দিনে -র শেষে ৭ উইকেটে ২৯৫ রান থাকার পর এদিন মাত্র ১৬ যোগ হল ওয়েস্টইন্ডিজের প্রথম ইনিংসে ৷ এদিন চেসকে ১০৬ রানে প্যাকআপ করে দেন উমেশ যাদব ৷ শুধু তাই নয় এদিন ক্যারিবিয়ান টেলকে তিনি একাই ছেঁটে দেন ৷ উমেশ প্রথম ইনিংসে ২৬.৪ ওভারে ৮৮ রান দিয়ে ৬ উইকেট নেন ৷
এদিকে রাজকোটে প্রথম টেস্টে ভরাডুবির পর হায়দরাবাদে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে প্রথমে খুব একটা সুবিধা করতে পারছিলেন না উইন্ডিজ ব্যাটসম্যানরা ৷ অবশেষে ক্যারিবিয়ানদের লড়াইয়ে ফেরালেন রস্টন চেস ৷ দিনের শেষে ৯৮ রানে ক্রিজে রয়েছেন তিনি ৷ প্রথম দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৯৫ রান ৷

Be the first to comment