তিন কোটি অ্যাকাউন্টের সমস্ত তথ্য হ্যাক করা হয়েছে, স্বীকার করে নিলো ফেসবুক কর্তৃপক্ষ; পড়ুন!

A smartphone user shows the Facebook application on his phone in the central Bosnian town of Zenica, in this photo illustration, May 2, 2013. Facebook Inc's mobile advertising revenue growth gained momentum in the first three months of the year as the social network sold more ads to users on smartphones and tablets, partially offsetting higher spending which weighed on profits. REUTERS/Dado Ruvic (BOSNIA AND HERZEGOVINA - Tags: SOCIETY SCIENCE TECHNOLOGY BUSINESS) - RTXZ81J
Spread the love
গণহারে চুরি হয়েছে তিন কোটি ফেসবুক ব্যবহারকারীর যাবতীয় তথ্য। ছবি থেকে ভিডিও, রিলেশনশিপ স্টেটাস থেকে ম্যাসেঞ্জারের কথোপকথন, সব হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। মেনে নিল ফেসবুক কর্তৃপক্ষ। আগেই পাঁচ কোটি অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা স্বীকার করে নিয়েছিল জুকারবার্গ অ্যান্ড কোং। ফেসবুক কর্তৃপক্ষের দাবি, এর মধ্যে তিন কোটি অ্যাকাউন্টের সমস্ত তথ্য হ্যাক করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশেই এই চিত্র দেখা গেছে। ভারত, এমনকী বাংলাতেও বহু ফেসবুক ব্যবহারকারীর ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে।
কীভাবে ঘটল এই ঘটনা?
জানা গেছে, একটি অ্যাপ ব্যবহার করেছে হ্যাকাররা। সেই অ্যাপের মাধ্যমে একটি ফেসবুক প্রোফাইলে ঢুকে প্রথমে একটি সাধারণ সার্ভে করা হয়। যাতে উঠে আসে সেই ব্যবহারকারী কার পোস্টে বেশি করে যুক্ত থাকছেন বা তাঁর পোস্টে কে বা কারা যুক্ত হচ্ছেন। এই সবটা নিয়েই সেই অ্যাপ একটি র‍্যান্ডম ডেটা-শিট তৈরি করে দেয়। ই-মেলের পাসওয়ার্ড থেকে শুরু করে গোটা ফেসবুকীয় কর্মকাণ্ড ছবির মতো উঠে আসে সেখানে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে গোটা ঘটনার তদন্তে নেমেছে এফবিআই। তাই তারা এক্ষুণি এ ব্যাপারে এর থেকে বেশি কিছু বলবে না। তবে এ-ও জানিয়েছে যে, এখন ওই অ্যাকাউন্টগুলি নিরাপদ। কারণ ফেসবুক ওই অ্যাকাউন্টগুলির জন্য নতুন অ্যাক্সেস কোড ইনপুট করেছে।
তবে ব্যবহারকারীদের অনেকেই মনে করছেন, ফেসবুকে আর ব্যক্তিগত তথ্য গোপন নেই। প্রোফাইলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*