ভ্লাদিমির পুতিন সম্পর্কে আচমকাই বিতর্কিত মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প

Spread the love
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে আচমকাই বিতর্কিত মন্তব্য করে বসলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টিভির সাক্ষাৎকারে তিনি বলেন, পুতিন সম্ভবত অনেককে খুন করিয়েছেন। বিষ খাইয়েছেন। কিন্তু আমেরিকায় কাউকে তিনি খুন করিয়েছেন বলে মনে হয় না।
গত কয়েক বছরে যাঁরা পুতিনের সমালোচনা করেছেন, তাঁদের অনেকের রহস্যময় মৃত্যু ঘটেছে। বিষপ্রয়োগেও মৃত্যু ঘটেছে কয়েকজনের। ট্রাম্প পরোক্ষে ওই ঘটনাগুলির কথা উল্লেখ করেছেন।
সম্প্রতি আমেরিকার ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রের সাংবাদিক জামাল খাসোগি নিখোঁজ হয়ে গিয়েছেন। ট্রাম্প সৌদি আরবকে হুমকি দিয়েছেন, যদি জানা যায়, সেদেশের এজেন্টরা খাসোগিকে হত্যা করেছে, তাহলে কঠোর শাস্তি পেতে হবে। টিভির ইন্টারভিউয়ে ট্রাম্প সেই প্রসঙ্গে বলেন, একটা কথা মনে রাখতে হবে, খাসোগি কিন্তু সৌদি আরব থেকে নিখোঁজ হননি। সর্বোপরি তিনি আমেরিকার নাগরিকও নন।
রাশিয়া যে ২০১৬ সালে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে চেষ্টা করেছিল, সেকথা মেনে নিয়েছেন ট্রাম্প। একইসঙ্গে তিনি বলেন, অন্যান্য দেশও সেরকম চেষ্টা করেছিল। চিনও আমাদের দেশের ভোটে নাক গলিয়েছে। তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কি ভোটের প্রচারে রাশিয়ার থেকে সাহায্য চেয়েছিলেন? তিনি বলেন, আপনারা কি সত্যিই মনে করেন আমি রাশিয়ার থেকে সাহায্য চাইতে পারি? তারা চাইলেও আমাকে সাহায্য  করতে পারত না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*