গোয়ার দুই কংগ্রেস বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে; পড়ুন!

Spread the love
সোমবার মধ্যরাতে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন গোয়ার দুই বিধায়ক দয়ানন্দ সোপতে এবং সুভাষ শিরোদকর। গোয়া বিজেপির এক নেতা জানিয়েছেন, দুই বিধায়ক দিল্লিতে তাঁদের দলের সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করতে গিয়েছেন। তাঁরা দুজনেই কংগ্রেস ছেড়ে আমাদের দলে যোগ দেবেন। দুই বিধায়ক নিজেরা কিন্তু কিছু জানাননি।
দয়ানন্দ সোপতে ২০১৭ সালে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষীকান্ত পারসেকারকে পরাজিত করেছিলেন। সুভাষ শিরোদকর শিরোদা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের টিকিটে। সোমবার মধ্যরাতের বিমানে তাঁরা দিল্লির উদ্দেশে রওনা হন। তার কিছুক্ষণ আগেই গোয়ার স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির বিধায়ক বিশ্বজিৎ রানে দিল্লির উদ্দেশে রওনা হন।
বিমানবন্দরে সোপতে সাংবাদিকদের বলেন, আমি দরকারি কাজে দিল্লি যাচ্ছি। শিরোদকর বলেন, আমি যদি বিজেপিতে যোগ দিই, আপনারা জানতে পারবেন।
গোয়ায় এখন রাজনৈতিক ডামাডোল চলছে। মুখ্যমন্ত্রী মনোহর পারিকর গুরুতর অসুস্থ। কংগ্রেস রাজ্যপালের কাছে দাবি জানিয়েছে, তাদের সরকার গড়তে ডাকা হোক। এই অবস্থায় কংগ্রেসের দুই বিধায়ককে দলে টানতে পারলে সুবিধা হবে বিজেপির।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*