যাত্রী বহনে সোমবার রেকর্ড করেছে কলকাতা মেট্রো রেল। তারা ষষ্ঠীর দিন ৯ লক্ষ ১১ হাজার যাত্রীবহন করেছে। এর আগের রেকর্ড গত ২৫ সেপ্টেম্বর বিজেপি বাংলা বনধের দিন। সেদিন যাত্রীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৭৮ হাজার। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠীর দিন ট্রেন চলেছে ৩০০ বার। মঙ্গলবার সপ্তমী থেকে দশমী পর্যন্ত চলবে ২২৪ বার। এই তিনদিন মেট্রো চলবে বেলা ১টা ৪০ থেকে ভোর ৪টে পর্যন্ত। দশমীর দিন চলবে ১১৮টি ট্রেন। বেলা ১টা ৪০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত। পুজোর দর্শনার্থীদের চাপ সামলাতে বিশেষ কিছু ব্যবস্থাও নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষীদের সংখ্যা।

Be the first to comment