এলাহাবাদের নাম প্রয়াগরাজ করার প্রস্তাব পাশ হয়ে গেল উত্তরপ্রদেশের মন্ত্রিসভায়

Uttar Pradesh Assembly building
Spread the love

বিরোধীদের যাবতীয় আপত্তির তোয়াক্কা না করেই এলাহাবাদের নাম প্রয়াগরাজ করার প্রস্তাব পাশ হয়ে গেল উত্তরপ্রদেশের মন্ত্রিসভায়। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং এই খবর জানিয়ে বলেছেন, সোমবার থেকেই এলাহাবাদ হল প্রয়াগরাজ। শনিবারই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এলাহাবাদ গিয়ে ঘোষণা করেছিলেন কুম্ভমেলার আগেই শহরের নামে পরিবর্তন হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বলেছেন, শুঘুমাত্র নাম পরিবর্তন করেই কাজ দেখাতে চাইছে বিজেপি সরকার। নামবদলে আপত্তি জানিয়েছে কংগ্রেসও। তাদের বক্তব্য, যেখানে কুম্ভমেলা হয়, সেখানকার নাম প্রয়াগরাজ হয়েই রয়েছে। সরকার এত আগ্রহী হলে সেখানে একটা শহর হিসেবে ঘোষণা করতে পারে। এলাহাবাদ এলাহাবাদই থাকুক। এর আগে গত অক্টোবরে মোঘলসরাই স্টেশনের নাম বদলে যোগী সরকার নতুন নাম দিয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*