ছোটোবেলার স্মৃতির কথা জানালেন অভিনেতা ও সাংসদ রাজ বব্বর

Spread the love
 Me Too বিতর্ক নিয়ে স্পিকটি নট। তবে বাংলার পুজো নিয়ে নিজের আনন্দ ও ছোটোবেলার স্মৃতির কথা জানালেন অভিনেতা ও সাংসদ রাজ বব্বর। আজ শিলিগুড়ির কাছে মাটিগাড়ায় মায়াদেবী ক্লাব ছাড়াও শিলিগুড়ির কয়েকটি ক্লাবে যান রাজ বব্বর। তাঁর সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শংকর মালাকার।
মণ্ডপ দর্শনের পর রাজ বব্বর স্মৃতিকাতর হয়ে পড়েন। বলেন, “ছোটবেলায় টুংলায় থাকতাম। ওখানে ঘোষ পরিবার ছিল। আর টুংলা রেলওয়ে জংশন। সেখানে বহু বাঙালি থাকতেন। ফলে জবরদস্ত দুর্গাপুজো হত। ছোটো থেকে তা দেখে আসছি। আর পরে যখন মুম্বই যাই, ওখানে তো দুর্গাপূজার রমরমা। আর বাংলা তো মাতৃভূমি। মায়ের আশীর্বাদ আছে এখানে। বাংলায় আমার ফ্যানেরা মায়ের আশীর্বাদ।”
তবে MeToo মুভমেন্ট প্রসঙ্গে তিনি বলেন, “মাকে দরবার মে খাড়ে হোকে সব You Too হে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*