জমি জটে আটকে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুলেট ট্রেন প্রকল্প

A high-speed train in Shanghai, prepares to leave for Beijing on Saturday, July 30, 2011. A week after the crash involving two high-speed trains, interviews with passengers on a bullet train trip between Beijing and Shanghai over the weekend suggested that in addition to worries about rail safety, the incident has reinforced a sense of unease with the rapid pace of the nationÕs development. (Tom Lasseter/MCT via Getty Images)
Spread the love
 ২০২৩ সালের মধ্যে মুম্বইয়ের সঙ্গে আমেদাবাদকে জুড়ে দেওয়ার জন্য খুব উৎসাহ নিয়ে বুলেট ট্রেন প্রকল্প শুরু হয়েছিল এক বছর আগে। সরকার বলেছিল, ১৬৫ বছরের পুরানো ভারতীয় রেলে যুগান্তর আনবে ঘন্টায় ২০০ কিলোমিটার গতিতে ছুটে চলা ট্রেন। কিন্তু এক বছর বাদে দেখা যাচ্ছে জমি জটে আটকে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই প্রকল্প। বুলেট ট্রেনের জন্য ১৪০০ হেক্টর জমি দরকার।  এক বছরে অধিগ্রহণ করা গিয়েছে মাত্র ০.৯ হেক্টর।
ওই প্রকল্পে খরচ হওয়ার কথা ১৫০০ কোটি ডলার। রেলপথের দৈর্ঘ্য ৩১৬ মাইল। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রাঘবেন্দ্র ঝা বলেছেন, জমি অধিগ্রহণ নিয়ে ভারতে প্রায়ই সমস্যা হয়। বহু প্রকল্প জমির জন্য আটকে আছে।
বুলেট ট্রেন বাদে বিমানবন্দর ও সমুদ্রবন্দর গড়ার কয়েকটি প্রকল্পও আটকে আছে জমি অধিগ্রহণের সমস্যায়। মোদীর আমলে গত সেপ্টেম্বর পর্যন্ত ৭৫ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হয়েছে । অথচ ওই সময়ের মধ্যে ২ লক্ষ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। এই অবস্থায় মোদীকে সবচেয়ে ভাবিয়ে তুলেছে বুলেট ট্রেন প্রকল্পের বাধাবিঘ্ন।
মোদীর জীবনীকার নীলাঞ্জন মুখোপাধ্যায় বলেছেন, বুলেট ট্রেন প্রকল্প নিয়ে প্রচার হয়েছিল খুব।  এখন যদি কৃষকদের প্রতিবাদে কাজ বন্ধ হয়ে যায় তাহলে মোদীর ভাবমূর্তির ক্ষতি হবে। লোকের ধারণা তিনি মসৃণভাবে যে কোনও কাজ করে ফেলতে পারেন। কিন্তু বুলেট ট্রেন প্রকল্প ধাক্কা খেলে সেই ধারণা পাল্টে যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*