যুদ্ধবিধস্ত সিরিয়ার চেয়েও বিপজ্জনক দেশ পাকিস্তান, প্রকাশ্যে এলো এমনই তথ্য; পড়ুন!

Spread the love
যুদ্ধবিধস্ত সিরিয়ার চেয়েও বিপজ্জনক দেশ পাকিস্তান। সেখানে জঙ্গিদের যতগুলো ঘাঁটি রয়েছে, আর কোনও দেশে নেই। ঘাঁটি ধ্বংস করার সাধ্যও নেই পাকিস্তান সরকারের। সেখান থেকে জঙ্গিরা বিশ্বের নানা দেশে হামলা চালায়। পাকিস্তান দেশটি বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে মোটেই নিরাপদ নয়। অক্সফোর্ড ইউনিভার্সিটি ও স্ট্র্যাটেজিক ফোরসাইট গ্ৰুপের যৌথ সমীক্ষায় জানা গিয়েছে এই তথ্য।
সমীক্ষা অনুযায়ী, বিশ্বে স্থিতিশীলতার পক্ষে সবচেয়ে বিপজ্জনক দুটি সংগঠন, তালিবান ও লস্কর ই তৈবা। কিন্তু দেশ হিসাবে সবচেয়ে বিপজ্জনক পাকিস্তান। তথ্য বলছে, ওই দেশে সবচেয়ে বেশি সংখ্যক জঙ্গি সংগঠন ঘাঁটি বানিয়ে রয়েছে। এমনকী আফগানিস্তানেও অনেক জঙ্গি সংগঠন রয়েছে যারা পাকিস্তানের জঙ্গিদের সহায়তা করে।
৮০ পাতার ওই রিপোর্টে বলা হয়েছে, বিশ্ব জুড়ে এখন বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত হচ্ছে। গণহত্যার অস্ত্রগুলির অপব্যবহার হচ্ছে। অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে নানাভাবে।  এর ফলে আগামী ২০৩০ সাল অবধি মানুষের অগ্রগতি ব্যাহত হবে।
একুশ শতকের প্রথম দেড় দশকে বিশ্ব জুড়ে অন্তত ২০০ জঙ্গি সংগঠন শক্তিশালী হয়ে উঠেছে।  তাদের মধ্যে গত পাঁচ বছরে মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচনা হয়েছে আইসিসকে নিয়ে। এই সংগঠনটির উত্থান যেমন দ্রুত হয়েছিল, পতনও হচ্ছে দ্রুত। কিন্তু নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে টিকে গিয়েছে আল কায়েদা।  ২০১১ সাল অবধি ওসামা বিন লাদেন এই সংগঠনে নেতৃত্ব দিতেন।  এখন নেতৃত্ব দিচ্ছেন তাঁর ছেলে হামজা বিন লাদেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*