ছবি সৌজন্যে- এএনআই
মহারাষ্ট্রের ওয়ার্ধায় ভয়াবহ বিস্ফোরণ ৷ মঙ্গলবার সকালে ওয়ার্ধা গ্রামের সেনা ছাউনিতে ভয়াবহ বিস্ফোরণ হয় ৷ ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রায় ১৬ জন ৷ সূত্রের খবর, ওই এলাকাতেই বেশ কিছু পুরোনো বিস্ফোরক নষ্ট করার প্রক্রিয়া চলছিল ৷ সেই সময়ই আচমকা ফেটে যায় বিস্ফোরকগুলি ৷ সেই সময় সেনা ছাউনিতে মোট ৪০ জন উপস্থিত ছিলেন বলে খবর ৷
এদিকে বিস্ফোরকের আশেপাশে যারা ছিলেন, তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে ৷ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ এদের মধ্যে একজন গ্রামবাসী ছিলেন বলেও জানা গিয়েছে ৷ এখনও চলছে উদ্ধারকাজ ৷ বিস্ফোরণের জেরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ এমনটাই জানাচ্ছে উদ্ধারকারী দল ৷
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে এমনই এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল পঞ্জাবের অমৃতসর ৷ ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছিল ৷ ২২ জন গুরুতর আহত হয়েছিলেন ৷

Be the first to comment