মধ্যবিত্তের জন্য সুখবর ৷ মঙ্গলবার নিয়ে লাগাতার ছ’দিন দাম কমল পেট্রোল-ডিজেলের ৷ আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমায় এবং ডলারের তুলনায় টাকার দামে উন্নতি হওয়ায় দাম কমেছে পেট্রোল ও ডিজেলের ৷ এদিন পেট্রোল ও ডিজেলের দাম কমেছে ১২ থেকে ১৫ পয়সা করে দেশের সমস্ত বড় শহরগুলিতে ৷ মঙ্গলবার রাজধানী দিল্লিতে পেট্রোল ১৪ পয়সা করে কমে লিটার প্রতি ৭৬.৩৮ টাকা হয়েছে ৷ ডিজেলের দাম কমে হয়েছে ৭১.৩৯ টাকা প্রতি লিটারে ৷ মুম্বইয়েও পেট্রোলের দাম ৮২.০৪ টাকা থেকে কমে ৮১.৯০ টাকা হয়েছে প্রতি লিটারে ৷ ডিজেলের দাম ৭৪.৭৯ টাকা থেকে কমে ৭৪.৬৬ টাকা হয়েছে ৷
নভেম্বর মাসে এখন পর্যন্ত পেট্রোলের দাম কমেছে ৩ টাকা প্রতি লিটারে ৷ ডিজেল কমেছে লিটারে ২ টাকা করে ৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে ৭৯.৩১ টাকা ৷ ডিজেল ৭৫.৩১ টাকা প্রতি লিটারে ৷
কলকাতায় পেট্রোলের দাম কমে হয়েছে ৭৮.৩৩ টাকা প্রতি লিটারে ৷ ডিজেলের দাম কমে হয়েছে ৭৫.৩১ টাকা ৷

Be the first to comment