লোকসভা ভোটে লড়বেন না বিজেপির প্রবীণ নেত্রী সুষমা স্বরাজ ৷ মঙ্গলবার ইন্দোরে সংবাদমাধ্যমকে একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী ৷ দলকেও তিনি তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ৷ সম্প্রতি সুষমা স্বরাজের কিডনি প্রতিস্থাপন হয়েছে ৷ ফলে শারীরিক ভাবে অসুস্থ তিনি ৷ বিজেপি সূত্রের খবর, সুষমাকে এ বার রাজ্যসভা থেকে সংসদে পাঠাতে পারে৷ কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর স্বাস্থ্য বেশ কয়েক মাস ধরেই খারাপ ৷ বেশ কয়েকবার হাসপাতালে ভর্তিও হয়েছেন তিনি ৷
লোকসভা ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে জানিয়ে দিয়েছেন তিনি ৷ বর্তমানে বিধানসভা ভোটের প্রচারে মধ্যপ্রদেশে রয়েছেন সুষমা ৷

Be the first to comment