দেশের স্বার্থে কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের একসঙ্গে কাজ করা অত্যন্ত জরুরিঃ মনমোহন সিং

Spread the love
আরবিআই বনাম কেন্দ্রীয় সরকারের দ্বন্দ্ব প্রসঙ্গে এবার কেন্দ্রকে আক্রমণ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং । দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক ও কেন্দ্রের মধ্যে সম্পর্কের সবচেয়ে বেশি অবনতি বর্তমান সরকারের শাসনকালেই হয়েছে, জানিয়েছেন তিনি।
২৮ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন, তার আগে একটি সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মধ্যে আরও বেশি সহযোগিতা প্রয়োজন । দেশের স্বার্থেই কেন্দ্রীয় সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের একসঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি।
প্রশাসনিক কাজের ভার কেন্দ্রের উপর থাকলেও RBI অ্যাক্টের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করার দায়িত্ব রিজার্ভ ব্যাঙ্কেরও রয়েছে। একে অপরের স্বশাসনে হস্তক্ষেপ না করে পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে কাজ করা উচিৎ, মন্তব্য করেছেন মনমোহন সিং।
ইউপিএ সরকার রিমোট কন্ট্রোল চালিত সরকার ছিল-মোদির এই বক্তব্যকে খারিজ করে দিয়ে তিনি বলেছেন তাঁর দল ও কেন্দ্রীয় সরকারের মধ্যে যথেষ্ট সমঝোতা ছিল ও কোনও মতভেদ ছিল না দুজনের মধ্যে। এই কারণেই তাঁর সরকার সাফল্য পেয়েছিল, জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*