আবারও ভূমিকম্পে কাঁপলো ফিজি, রিখটার স্কেলে তীব্রতা ৫.৩

Spread the love
ফের ভূমিকম্প ফিজিতে। সকাল সকাল ৫.৩ ম্যাগনিটিউড তীব্রতায় শহরের মাটি কেঁপে উঠতেই আতঙ্কে পথে নামল সাধারণ মানুষ। ফিজির একটি আইল্যান্ডে এই কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে৷
অন্য দিকে, বৃহস্পতিবারই ৪.৭ তীব্রতায় ভূকম্পন হয় ভেনেজুয়েলাতেও৷ তবে দু’টি কম্পনেই কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও৷ কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি বলে জানা গিয়েছে৷
এই সোমবারই বড় ভূমিকম্প হয় ফিজিতে৷ রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৭ ম্যাগনিটিউড৷ ফিজির লামবাসা শহরে এই কম্পন টের পাওয়া যায়৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়৷ প্রাণহানির খবর নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*