বান্ধবীকে গুলি করে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে

Spread the love
ঝগড়ার পরে বান্ধবীকে গুলি করে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার নয়ডার এই ঘটনায় গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই বান্ধবী।
সূত্রের খবর, গাজিয়াবাদের একটি কোচিং সংস্থার পড়ুয়া ছিলেন ওই যুগল। ২২ বছরের অভিযুক্ত যুবকের নাম মোহিত, সে উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা। গাজিয়াবাদে ঘর ভাড়া নিয়ে পড়াশোনা করছিল সে। বৃহস্পতিবার নয়ডার ৬৩ নম্বর সেক্টরের একটি হোটেল ভাড়া করে বান্ধবীকে নিয়ে এসেছিল সে। তার পরেই তাদের মধ্যে কোনও বিষয়ে অশান্তি হয়।
পুলিশ জানিয়েছে, অশান্তির পরেই আচমকা বান্ধবীকে গুলি করে বসে মোহিত! এর পরেই সিলিং ফ্যানে দড়ি বেঁধে নিজেকে শেষ করে দেয় মোহিতও শব্দে, চিৎকারে লোকজন জড়ো হলে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দু’জনকেই। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঘাতক রিভলভারটি।
মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় দিল্লির হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। মোহিতকে মৃত  বলে ঘোষণা করেন। ময়না-তদন্তে পাঠানো হয়েছে তার দেহ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*